দেওয়ান ফরিদ গাজীর দশম মৃত্যুবার্ষিকী আজ
বৃহত্তর সিলেটে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও সাংসদ জননেতা দেওয়ান ফরিদ গাজীর দশম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের উত্তর পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ও প্রশাসনিক চেয়ারম্যান দেওয়ান ফরিদ গাজী ১৯২৬ সালের ২ এপ্রিল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেওয়ান হামিদ গাজী।
দেওয়ান ফরিদ গাজী ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালে ‘কুইট ইন্ডিয়া’ আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগদান করেন। তিনি আসাম প্রাদেশিক মুসলিম ছাত্র ফেডারেশনের সহ-সম্পাদক নির্বাচিত হন।
১৯৪৬ সালে গণভোট, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুথান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করা এই রাজনীতিবিদ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট- ১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জননেতা দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের পরিবারের উদ্যোগে আজ বৃহস্পতিবার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজীর শুভাকাক্সক্ষী ও অনুসারীসহ আত্মীয়-স্বজনদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক কয়েছ গাজী।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

