জেল হত্যা দিবসে মহানগর আ’লীগের দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন
জেল হত্যা দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর সিলেট কালেক্টরেট মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার স্মরণে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু সহ জাতীয় এই চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর জগদ্বীশ চন্দ্র দাস, তপন মিত্র, এডভোকেট শামসুল ইসলাম, প্রিন্স ছদরুজ্জামান, সজল চৌধুরী, বেলাল খান, এম. এ. হান্নান, এডভোকেট আব্দুর রকিব বাবলু, এডভোকেট মাছুম বিল্লাহ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, এডভোকেট একরামুল হাসান চৌধুরী শিরু, আবেদুজ্জামান চৌধুরী, নিয়াজ খান, দেলওয়ার হোসেন রানা, বাবর লস্কর, সাইফুল ইসলাম, সৈয়দ মনির, এডভোকেট নজরুল ইসলাম, সুজন মিয়া, শফিক মিয়া, নজরুল ইসলাম, মো. সিরাজ মিয়া প্রমুখ।
Related News
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিরRead More

