প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাজেদা আহমদ কলিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি মোছাঃ মাজেদা আহমদ কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করায় তাকে গ্রেফতারের দাবি জানিয়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জালালপুর বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, রাজু আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, হাসান আহমদ, বদরুল আলম, ছাত্রলীগ নেতা আব্দুল মালেক, ফারহান আহমদ, মাহদি, তুলনা, হুসাইন, জুবায়ের আহমদ, আলমগীর হোসেন, বিলাল মিয়া, কালাম আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মাজেদা আহমদ কলি যে কটূক্তি করেছেন তা অত্যান্ত নিন্দনীয়।
তাই আমরা এই কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবী জানান তারা।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

