রায়হানের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মাসুকগঞ্জ বাজারবাসীরর মানববন্ধন
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মাসুকগঞ্জ বাজার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা কুমারগাঁও তেমূখী পয়েন্টে মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আমিন আহমদের সভাপতিত্বে মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল কাইয়ূম এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাওঁ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে যোগদান করেন লেঃ কর্নেল (অবঃ) আলী আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ ও আহবায়ক কমিটির সদস্য বাদশা আহমদ, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা উল্লাহ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক ও সফির উদ্দিন স্কুল এন্ড কলেজর প্রভাষক সেলিম আহমদ, উপজেলা বিএনপি নেতা আক্রম আলী মাসুক, সাংবাদিক ওলিউর রহমান, মাওলানা আলী হোসেন, মিজানুর রহমান, মোঃ সাজন মিয়া, সোহেল মিয়া, সেলিম আহমদ, উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন, মইন উদ্দিন, নানু মিয়া, খলিল আহমদ, জুবায়ের আহমদ, সোহেল আহমদ, আব্দুল বারী, জামিল আহমদ, ইমন আহমদ, কাসেম, আব্দুল অদুদ, বেলাল আহমদ, জমির হোসেন, চুনু মিয়া, রাসেল আহমদ, মারুফ আহমদ, আজাদ আহমদ, জসিম উদ্দিন, আজাদ আহমদ, রফিক মিয়া, আখদ্দুছ, হেলাল আহমদ, কয়েস আহমদ, আরিফ আহমদ, সাইদুল ও মুরাদ প্রমূখ।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

