সিলেটে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮ জন
সিলেটে করোনা ভাইরাসে একজনের মৃত্যু এবং ১৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত হয়েছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের এ তথ্য পাওয়া যায়।
বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২১ জন ও মৌলভীবাজারে ২ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ১ জন ও সুনামগঞ্জে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে সুস্থ হওয়া ১৪৩ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৬১ জন। সুনামগঞ্জে ২৪ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন মৌলভীবাজারে কোনো রোগী সুস্থ না হলেও হবিগঞ্জে ৫৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

