আজ সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা
সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের জন্য এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম ।
তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, ৩৩ কেভি কুমারগাঁও- শেখঘাট এবং কুমারগাঁও-বরইকান্দি ফিডারের জরুরি সংরক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীন ব্রিজ, নবাব রোড, রামের দিঘীর পার, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীর পার, ঘাসিটুলা মজুমদার পাড়া, শামিমাবাদ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজল শাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধু শহীদ, মুন্সী পাড়া, মিরের ময়দান, সাগরদিঘীর পার, পুলিশ লাইনস, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সুবিদবাজার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

