সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর থেকে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ নিবন্ধন দেয়া হয়। নিবন্ধন নাম্বার: সিল- ১৩৯৭/২০২৫
১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ে সিলেট ট্যুরিস্ট ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলামী সাদী সহ ক্লাব নেতৃবৃন্দের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সিনিয়র-সহ-সভাপতি নুরুল ইসলাম রূপন, সহ-সভাপতি এনামুল কবীর, সহ-সাধারণ সম্পাদক শাহ রুম্মানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাসুম, অফিস সম্পাদক খয়রুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More

