২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত ২ হাজার ২৪, মৃত্যু ৩২ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,০২৪ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে।
দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২, ৭৬, ৫৪৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৬৫৭ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ১০,০১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এই পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ২৭৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭১ হাজার ১৮৩ জনের।
সূত্র : ইউএনবি
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

