সিলেটে আরো ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৪৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
সোমবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে এই আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে।
জানা গেছে আক্রান্তদের মধ্যে ১১ জন মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া দুই জন সুনামগঞ্জের ছাতকের এবং অন্যান্যরা সিলেট মহানগর, সদর, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বসবাস করেন।
এ নিয়ে সিলেট জেলায় ৪ হাজার ৬৭০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬১৮, হবিগঞ্জে ১ হাজার ২৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ১২৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Related News
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করাRead More

