দক্ষিণ আফ্রিকায় মারা গেলেন ম্যান্ডেলার কন্যা জিন্দজি
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কনিষ্ঠ কন্যা জিন্দজি ম্যান্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
তিনি মৃত্যুর সময় ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন।
সরকারি সম্প্রচার কেন্দ্র এসএবিসি পরিবেশিত খবরে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং অদম্য সংগ্রামী উইনি মদিকিজেলার ৫৯ বছর বয়সী কন্যা আজ ভোরে জোহানেসবার্গের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

