সিসিক মেয়র আরিফুল হকের সহধর্মিণী করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে নতুন করে আরও ২৮ জনের কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মেয়র পত্নী শ্যামা হক চৌধুরী ও জকিগঞ্জের একজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন।
মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৩ মে মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হন। এরপর থেকে মেয়র স্ব-পরিবারে বাসায় কোয়ারেন্টিনে ছিলেন।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

