দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,১৫৮ জন শনাক্ত আর মৃত্যু জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,১৫৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।
এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৩৮৩ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১৯ হাজার
গত ২৪ ঘণ্টায় ১৪,৪২২ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.৯৬ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ০৩৮ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.০৮ শতাংশ।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৬৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৭ ভাগের বেশি মানুষের বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব।
সূত্র : বিবিসি
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

