সিলেটে আরো ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৪৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
সোমবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে এই আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে।
জানা গেছে আক্রান্তদের মধ্যে ১১ জন মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া দুই জন সুনামগঞ্জের ছাতকের এবং অন্যান্যরা সিলেট মহানগর, সদর, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বসবাস করেন।
এ নিয়ে সিলেট জেলায় ৪ হাজার ৬৭০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬১৮, হবিগঞ্জে ১ হাজার ২৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ১২৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
« দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত আরো ২ হাজার ৯০৭ (Previous News)
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

