জৈন্তাপুরে বিপুল ইয়াবাসহ যুবক আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে ইয়াবাসহ জয়নাল আবেদিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আজ রোববার বেলা পৌনে ২টার দিকে তাকে আটক করা হয়।
জয়নাল গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গোলাপ নগরের মৃত আফতাব আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, জয়নাল আবেদিনের কাছ থেকে ৫৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি জানান, জয়নালকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
« গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় নিহত ২১ (Previous News)
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

