Main Menu

admin

 

বলিউডে নতুন জুটি, বিক্রান্ত মাসে ও সারা আলী

বলিউডে নতুন জুটি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বিক্রান্ত মাসে ও সারা আলী খান। পরিচালক পবন কৃপলানির আগামী ছবিতে তাদের দেখা যাবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন পরিচালক। সাইফ আলী খানের আগামী ছবি ভূত পুলিশের শুটিং চলাকালীন সময়ে পরিচালক পবন কৃপলানি নতুন এই জুটির নাম প্রকাশ্যে আনলেন। জানা গেছে, অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। তবে ছবির বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক। ২০১৮ সালে ‘কেদারনাথ’ বলিউডে পথচলা শুরু হয় সারার। অন্যদিকে মির্জাপুর, ক্রিমিনাল জাস্টিসের মতো ওয়েব সিরিজ এবং ছপক, হাসিন দিলরুবার মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনেRead More


ইউরোপীয়ান ফুটবল লিগে ২ বিলিয়ন ইউরো ক্ষতি

করোনা মহামারির কারণে গত মৌসুমে ইউরোপীয়ান ফুটবলের পাঁচটি শীর্ষ লিগে সব মিলিয়ে ২ বিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে বলে পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজির এক রিপোর্টে বলা হয়েছে। মারণ এই ভাইরাসের জন্য সবগুলো লিগেই স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আর সে কারণেই ম্যাচের দিনগুলোতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় শীর্ষ ক্লাবগুলো। এর আগে ২০১৯/২০ মৌসুমে প্রথম যখন করোনা হানা দেয় তার তুলনায় এই ক্ষতির পরিমাণ ছিল ৫০০ মিলিয়ন ইউরো বেশী। ২০২০ সালের মার্চ থেকে প্রথমবারের মত সব ধরনের লিগে দর্শক প্রবেশের ব্যপারে বিধিনিষেধ আরোপ করা হয়। ইউরোপের এই শীর্ষ পাঁচটিRead More


গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর

দেশজুড়ে গণটিকাদান কার্যক্রমে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরুর আগে দেশে আরও টিকা আসবে জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না। ডা. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালবিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।Read More


জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করে জাতিকে দায়মুক্ত করতে হবে : বাবু নির্মল রঞ্জন গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় আমরা দিনমজুর ও শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শোকের মাস আগস্টেই ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি বিদেশে পালিয়ে আছে তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে। একই সঙ্গেRead More


দেশের বিভিন্ন স্থানে আরো দুই দিন বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং আগামী দুই দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানায়। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতেRead More


স্বপ্ন এবার ‘ক্যাশলেস সোসাইটি’: জয়

ক্যাশলেস সোসাইটিকে বাংলাদেশের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্ম জুমে সোনালী ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিটেন্স সেবা ‘ব্লেজ’ উদ্বোধন কালে তিনি একথা বলেন । এসময় তিনি বলেন, ‘আমার ডিজিটাল বাংলাদেশের এখন নেক্সট ‘স্বপ্ন’ যে বাংলাদেশের সকল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ক্যাশলেস হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষেরা তাদের মোবাইল ফোনে টাকা পাবে। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবে, সেটাও তারা মোবাইলে পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের থেকেRead More


টিউমার রোগে আক্রান্ত তামান্না আক্তার সকলের সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়

টিউমার সহ জটিল রোগে আক্রান্ত, দুই সন্তানের জননী দরিদ্র তামান্না আক্তার (২৩) সমাজের দানশীল, সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। অসুস্থ মোছাঃ তামান্না আক্তার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের কাঠ মিস্ত্রি আলী হোসেনের স্ত্রী। বিগত ২ বছর আগে তামান্না আক্তার এর বুকের মধ্যে একটি টিউমার দেখা যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ চলছিল। মাস দুই এক আগে টিউমারটি উক্ত স্থান থেকে নাভির নিচে নেমে আসে, টিউমারটি দিন দিন বড় হতে চলছে, বর্তমানে সেটি ১ কেজি ওজনের বেশি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।Read More


জাতীয় দলে সুযোগ পেল আরও দুই প্রবাসী

ডেনমার্কের জামাল ভূঁইয়া এবং ফিনল্যান্ডের তারিক কাজীর পর আরও দুই প্রবাসীর অভিষেক ঘটতে যাচ্ছে লাল সবুজের জার্সি গায়ে জাতীয় ফুটবল দলে। কানাডা প্রবাসী ফরোয়ার্ড রাহবার খানের সঙ্গে ডাক পেয়েছেন ফ্রান্স প্রবাসী মিডফিল্ডার নায়েব তাহমিদ ইসলাম। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে কিরগিজস্তানে তিনটি প্রীতিম্যাচ খেলবে জাতীয় দল। এ উপলক্ষ্যে মঙ্গলবার ২৩ ফুটবলারকে ডাকেন ব্রিটিশ কোচ জেমি ডে। আর ওই তালিকাতেই ছিলো এই দুই প্রবাসীর নামও। কানাডার সেমি পেশাদার লিগের ক্লাব নর্থ টরেন্টো নাইট্রাস ক্লাবে খেলেন রাহবার ওয়াহেদ খান। অন্যদিকে ফ্রান্স প্রবাসী ফুটবলার মো. তাহমিদ ইসলাম ফ্রান্সের উসা ভারতাউ ক্লাবের হয়ে খেলেন। নতুনRead More


ছাড়পত্র পেলো ‘ রোহিঙ্গা’ সিনেমা

দেশীয় সিনেমাতে কাজ করার আগ্রহ থাকলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান নি মডেল তানজিয়া জামান মিথিলা। যিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন দেশের নামীদামী ফ্যাশন হাউজের সঙ্গে। এরপর চলতি বছরে অনুষ্ঠিত হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এ বিজয়ী হন। বিজয়ীর মুকুট পাওয়ার আগেই সিনেমার ডাক পেলেন। তবে সেটি দেশিয় নয়, বলিউডে। সিনেমার নাম ‘রোহিঙ্গা’, এটি পরিচালনা করেছেন হায়দার খান, যিনি সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন। নতুন খবর হলো, সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে পুরো ছবি থেকে ১৩টির মত দৃশ্য বাদ দিতে হয়েছে। এমনটাই নিশ্চিতRead More


আফগানিস্তানে সমন্বিত রাজনৈতিক সমাধান চায় পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন যে আফগানিস্তানে একটি সমন্বিত রাজনৈতিক সমাধান চায় তার দেশ। মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন বলে আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে। আফগান সঙ্কট নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। তিনি আরো বলেন, রাজনৈতিকে উপায়ে আফগান সঙ্কট সমাধানে পাকিস্তানের পূর্ণ সমর্থন আছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে এক ফোনালাপের সময় শাহ মাহমুদ কোরেশি এসব কথা বলেছেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ফোনে আলোচনা করেছেন।Read More