admin
কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় সিলেট জেলা কমিটির দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সুস্থতা কামনায় সিলেট জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মঙ্গলবার (৮ মার্চ) বাদ আছর টুকেরবাজার গৌরিপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, আফতাব উদ্দিন ও শাহজাহান, গৌরিপুর জামে মসজিদের মোতাওয়াল্লী বাহাউদ্দিন, বিশিষ্ট মুরব্বি হাজী নাসির উদ্দিন, কামাল উদ্দিন, মালিক উদ্দিন, রিয়াজ উল্লাহ, সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবী দল নেতা উসমান মিয়া,Read More
পুরান জেল রোড এলাকায় ফার্নিচারের কারখানায় আগুন ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি
নগরীর জেল রোড এলাকায় বহুতল ভবন আনন্দ টাওয়ারের পেছনের একটি ফার্ণিচারের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২৬/২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, রাত সোয়া ৯টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে তালতলা থেকে ৪টি ইউনিট পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এরপর দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট এর সাথে যুক্ত হয়। প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।Read More
সুনামগঞ্জে স্ত্রী খুনের ঘটনায় স্বামী আটক
সুনামগঞ্জ পৌর শহরে দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে রিপা বেগম (২৬) নামে এক নারী খুন হয়েছেন। রোববার (৬ মার্চ) সকালে শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হামিদ মিল্টনকে দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে আটক করেছে র্যাব-৯। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা হয়ে থাকতে পারে, র্যাব তার স্বামীকে আটক করেছে, বিস্তারিত পরে বলতে পারবো। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এRead More
দক্ষিণ সুরমায় নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ১
সিলেটের দক্ষিণ সুরমায় নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. আনিছুর রহমান (৫৪)। আনিছুর চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা ভূইয়াবাড়ী এলাকার বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার (৫ মার্চ) র্যাব-৯ সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেটের একটি দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। রোববার (৬ মার্চ) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তার আনিছুর রহমান নকল স্বর্ণের বার দেখিয়ে মানুষের সাথে প্রতারণাকারী চক্রের সদস্য। এসময় তারRead More
সিলেট প্রধান ডাকঘরে ইডিএ ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা
সিলেট প্রধান ডাকঘরে ‘ইডিএ এবং উদ্যোক্তাদের সঙ্গে ডিজিটাল পোস্ট অফিস পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সিলেট পোস্টাল বিভাগীয় অফিস আয়োজিত এ সভা শনিবার (৬ মার্চ) বিকেলে সিলেট প্রধান ডাকঘরের হলরুমে অনুষ্ঠিত হয়। ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (সিলেট বিভাগ) মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও পোস্ট অফিস পরিদর্শক লিপ্টন রঞ্জন রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক অধিদপ্তরের ডিজিটাল পোস্ট অফিস সক্রিয়করণ ও মনিটরিং কর্মকর্তা এবং রাজশাহী পোস্টাল একাডেমির উপাধ্যক্ষ কবির আহমেদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটRead More
পরিবহণ শ্রমিক নেতা জালাল উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জেলা কমিটি এবং জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী জালাল উদ্দীনের মৃত্যুতে জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই মার্চ) বিকাল ২টায় দক্ষিণ সুরমা ভার্থখলা স্টেশন রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নেরRead More
জেদ্দায় নবিগঞ্জের তরুণকে খুন করলো ইয়েমেনী একদল তরুণ
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি এক তরুণকে পিটিয়ে খুন করেছে ইয়েমেনী একদল তরুণ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে জেদ্দা পুলিশ। একসঙ্গে ৭-৮ জন খাবার খেতে বসার পর ঝগড়ার জেরে হত্যাকাণ্ড ঘটে বলে খুন হওয়া তরুণের সহকর্মীরা জানিয়েছেন। নিহতের নাম তুহিন আহমেদ (২২)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রমজানপুর গ্রামের মৃত তারেক আহমেদের ছেলে। তুহিন ও তার মা জেদ্দায় থেকে সেখানে কাজ করতেন। শনিবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হত্যাকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. গোলাম হায়দার। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীদের বরাত দিয়ে ইউপি সদস্য গোলাম হায়দারRead More
ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর ভাবনা
ইউক্রেন প্রেসিডেন্ট রুশ হামলা ঠেকাতে মিত্রদের কাছে যুদ্ধবিমান দরকার বলে জানিয়েছিলো। তার পরই আমেরিকান এফ-১৬ এর বদলে ইউক্রেইনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করা যায় কিনা, তা বিবেচনা করে দেখছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। রুশ বাহিনীর অগ্রগতির মধ্যে ইউক্রেইনকে সহায়তায় ভলোমিদির জেলেনস্কি ও তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার মধ্যে এক বৈঠকের পর হোয়াইট হাউস এ পদক্ষেপ নেয়ার কথা ভাবছে। মার্কিন গণমাধ্যমকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি আমরা এবং আমাদের বাকি নেটো মিত্রদের সঙ্গেও আলোচনা করছি। ইউক্রেইনের বিমানচালকরা সহযোগিতা হিসেবে রাশিয়ারRead More
সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনীতিকে মজবুত করতে হবে : প্রধানমন্ত্রী
সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনীতিকে মজবুত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মেরিন ফিশারিজ একাডেমি’র ক্যাডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে মেরিন ফিশারিজ একাডেমি’র ৪১তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’-এ যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে যুক্ত হন। মূল প্যারেড গ্রাউন্ডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছি। বঙ্গোসাগরে বিশাল সম্পদ রয়েছে। এ সম্পদ আহরণ করতেRead More
বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪
বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস ও মগবাহিনীর গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জেরিন আক্তার। ফালংক্ষ্যং এলাকায় সাঙ্গু নদীর তীর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

