admin
পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।’ আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধেRead More
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালান পণ্যের দাম আনুমানিক আড়াই কোটি টাকা। মঙ্গলবার (২২ জুলাই) রাত এবং বুধবার (২৩ জুলাই) ভোরে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি’র টহল দল এইসব মালামাল জব্দ করে। বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারি, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপি’র টহল টিম এসব অভিযান পরিচালনা করে ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চোরাইRead More
সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ: পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব, মোহাম্মদ শের মাহবুব মুরাদ
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব। এতে দেশ গড়ার কাজে আমাদের ছাত্র—ছাত্রীরা তৈরি হতে পারে। আমরা চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মানসম্মত একটি পরিবেশে নিয়ে আসার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোন দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। কাঙ্খিত উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত ও গুণগত শিক্ষা। শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আর মানসম্মত শিক্ষার মান বাড়বে শিক্ষকদের মাধ্যমে। তিনি বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমRead More
রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ারের কলার চেঞ্জওভার ২০২৫ অনুষ্ঠিত
সিলেট: রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার-এর ২০২৫–২৬ রোটারি বছরের প্রথম সভা ও ‘কলার চেঞ্জওভার’ অনুষ্ঠান ২০ জুলাই (শনিবার) সন্ধ্যায় নগরীর হট ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিদায়ী ও নবনির্বাচিত নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশে দায়িত্ব হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নুরুল ইসলাম রুপন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মো. মুরাদুজ্জামান চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান মো. ওলিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপসা আরআইডি-৬৫ এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) পাস্ট প্রেসিডেন্ট কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনRead More
সচিবালয়ে লাঠিপেটার পর জিপিও মোড়ে পুলিশ-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ
লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পাল্টায় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। সংঘর্ষের মধ্যেRead More
ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৫
ইসরাইল মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়েছে। এই হামলায় ১৫ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি সেনাবাহিনী দেইর এল-বালাহ এলাকায় স্থল অভিযান সম্প্রসারণ করেছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিমে আল-শাতি ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। ২১ মাসের সংঘাতের সময় গাজার বেশিরভাগ জনসংখ্যা অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আল-শাতি ক্যাম্পে হাজার হাজার মানুষ তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রেRead More
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। সোমবার রাত সাড়ে ১১ টায় পরিবােরর সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দীর্ঘ চিকিৎসা শেষে বাসায় ফিরলেন তিনি। ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী বাসসকে জানান- ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন । তিনি আরো জানান, গুণী এই শিল্পী দীর্ঘদিন ধরেই ইউনিভার্সাল মেডিকেল এ চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ডায়ালিসিস করছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে এ হাসেপাতালে ভর্তি ছিলেন নন্দিত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। তিনি আরো জানান, গতRead More
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাইম ও শরিফুল ইসলাম। একটি পরিবর্তন হয়েছে পাকিস্তান একাদশে। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দানিয়ালের। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টিতে জয় ও ১৯টিতেRead More
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ৩১, আহত ১৬৫
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছে। আজ দুপুর সোয়া ২ টায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, ঢাকা সিএমএইচ-এ ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালেRead More
এনসিপি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন: ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেটে পদযাত্রা
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। মঙ্গলবার নগরীর একটি হোটেলেRead More

