admin
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে পৌঁছালে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা তাকে স্বাগত জানিয়েছে । যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে লন্ডনে তার বাসভবনে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর লন্ডনে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী লন্ডনের ক্লারিজ হোটেলে পৌঁছলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক আবুল হাশেম, সহসভাপতি হরমুজRead More
সুনামগঞ্জে ২২ কোটির সেতুর জন্য ৬০০ কোটি টাকার সড়ক
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর ওপর ২২ কোটি টাকা ব্যয়ে কালনী সেতুর নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালে। তবে সংযোগ সড়কের অভাবে ৭ বছর ধরে অব্যবহৃত পড়ে আছে সেতুটি। এবার এই সেতু চালুর জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ১৯ কিলোমিটারের সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই নির্মাণকাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। চলতি বছর সড়কটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়ক নির্মাণের কাজ হওয়ার কথা থাকলেও পরিবেশ অধিদপ্তরের আপত্তি ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় টাকা ফিরিয়ে নেয় বিশ্বব্যাংক। এলজিইডিRead More
শাবিতে ফরাসউদ্দিন, ৫০ বছরে দেশের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। এ সময়ে দেশ অনেক কিছুই অর্জন করেছে। ইতিবাচক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন , মানব উন্নয়ন সূচকে সন্তোষ জনক অগ্রগতি, বৈদেশিক মুদ্রা অর্জনে উর্ধ্বগতি, মাথাপিছু আয় বৃদ্ধি সহ অনেক ক্ষেত্রেই দেশ এখন অনুকরনীয়। শুক্রবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।Read More
সিলেটে টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
সিলেটে টেকসই মৎস্যখাত শীর্ষক ৩ দিনব্যপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে দ্বিতীয়বারের মত আয়োজিত এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্যখাত’। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেটের সুবিদবাজারস্থ একটি সম্মেলন কেন্দ্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড’র সভাপতিত্বে উদ্বোধন করেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, মৎস্যখাত আমাদের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও বাংলাদেশ সরকার এই খাতে বিশেষ গুরুত্ব প্রদান করেছেRead More
প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে লন্ডনে পৌঁছেছেন। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এক সরকারি সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। এর আগে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরের দ্বিতীয়Read More
জাতীয়তাবাদী মহিল দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালাী পংকী বলেছেন, মহিলা দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। কারণ আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দলকে আর ঘরে বসে না থেকে রাজপথে নামতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দলকে রাজপথে থাকতে হবে। তিনি মহিলা দলের নতুন কমিটি করে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়েRead More
নাসির উদ্দিন খান-মিছবাহুর রহমানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন দেশের ১৯ জন
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ দেশের ১৯ জেলার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যাই বেশি। এ বিভাগে ৬ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। দ্বিতীয় অবস্থানে বরিশাল ও রাজশাহী বিভাগ। দুই বিভাগেই তিনটি জেলায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যানরা। এছাড়া সিলেট বিভাগেও দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবারRead More
মকসুদের নিঃশর্ত মুক্তির দাবীতে যুবদলের বিক্ষোভ
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার কাপুরুষোচিত ও ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, তারুণ্যদীপ্ত যুবদলের এ বলিষ্ঠ নেতাকে গ্রেফতার সম্পূর্ণরুপে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কায় মকসুদের মতো জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের আটক করা শুরু হয়েছে। আমি যুবদল নেতা মকসুদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্তRead More
চীনের পূর্বাঞ্চলে টাইফুন মুইফার আঘাত
চীনের জনবহুল পূর্ব উপকূলে টাইফুন মুইফা আঘাত হেনেছে। এর প্রভাবে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। ঝড়টি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে সাংহাইয়ের ফেংজিয়ান জেলায় আঘাত হানে। ঝড়ের কারণে ১৬ লাখ লোককে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। সাংহাইয়ের মূল বিমানবন্দরসমূহে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায় নি। সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলছে, সাংহাই থেকে চার লাখ ২৬ হাজার এবং প্রতিবেশী ঝেজিয়াং থেকে আরো ১২ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া প্রবল বৃষ্টির কারনে তীব্র ট্রাফিক জ্যামRead More
দুই দিনব্যাপি জাতীয় শিশু ও যুব ফোরাম সমাবেশ-২০২২ অনুষ্ঠিত
দুই দিনব্যাপি “জাতীয় শিশু ও যুব ফোরাম সমাবেশ ২০২২” অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এ সমাবেশ উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আজহারুল ইসলাম খান। “আমাদের সময়, আমাদের পালা, আমাদের ভবিষ্যৎ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৩২টি জেলার প্রায় ২০০জন শিশু ও যুবদের নিয়ে এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে দেশে প্রথমবারের মতো ১৩-১৪ সেপ্টেম্বর, ২০২২ শিশু ও যুবদের এ সমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশ উদ্বোধনকালে প্রধান অতিথি আজহারুল ইসলাম জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে যুবদের কর্মদক্ষতা বৃদ্ধির ওপর জোরRead More

