বরইকান্দি ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ১৪৯৭ জনের মধ্যে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৪৩৫ জনের মধ্যে ১০ কেজি হারে বিতরণ করা হয়।
বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, সমাজসেবী মাহমুদ আলী নিজাম, উপজেলা ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য্য, ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম, ৭নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাসুম, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, এনাম উদ্দিন প্রমূখ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

