ইরানে প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীদের সাফলতা অর্জন
ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা বিশাল সাফল্য অর্জন করেছে।
বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্বালানী খাতের দু’টি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।
জেনারেল বাকেরি আরো বলেছেন, ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন।
দখলদার ইসরাইলের সাথে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন, সত্য ও মিথ্যার লড়াই ইতিহাসের সব পর্যায়েই ছিল এবং এখনো অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের ধরণে কেবল পরিবর্তন এসেছে। কিন্তু এটা সব সময়ই ছিল।
তিনি বলেন, ফিলিস্তিনিরা আগে পাথর ছুড়ে প্রতিবাদ জানাত এখন তারা গুলি ও রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে। তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে।
এ সময় তিনি সবাইকে সুযোগ কাজে লাগানোর এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।
সূত্র: পার্সটুডে
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

