সিলেট এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে সেহরী বিতরণ
সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে “কমিউনিটি পুলিশিং এর সদ্য প্রয়াত সভাপতি হাজী আব্দুস সামাদের রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার দিবাগত রাতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে অসহায়-দুঃস্থ ছিন্নমূল মানুষের মধ্যে সেহরী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উওর), আজবাহার আলী শেখ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি ইকলাল আহমদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী রিমাদ আহমেদ রুভেল, সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সহসভাপতি মোঃ নুরুল আমিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাহেল আহমদ, আব্দুল আহাদ, ইদ্রিস আলী, আবুল কালাম আজাদ, আলেক আহমদ, এনায়েত তৌহিদুর রহমান প্রমূখ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

