সিলেটে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ আটক যুবলীগ নেতা জাকিরুল
সিলেটে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে (৪১) ১০ গ্রাম হেরোইনসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।
এ সময় তার কাছ থেকে বিদেশী রিভলবার, ও ২টি গুলি উদ্ধার করে র্যাব।
আটককৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য।
সোমবার (৩ মে) দুপুরে জাকিরকে আটক এর তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯ এর সদর দপ্তর।
এতে বলা হয়, রোববার (২ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে আটক করে। পরে সোমবার সকালে তাকে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় হস্তান্তর করে র্যাব। পরে পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

