মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ভারতীয় আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, ভারতের খোয়াই জেলার চম্পা হাওর থানার ইস্টকারিঙ্গি ছড়ার মৃত সুরেশ দেব বর্মা বিদ্যাবিলের রাজিব দেব বর্মা (৩০) ও মৃত যুগেষ দেব বর্মার ছেলে গুরু দেব বর্মা (৪২)। এ ঘটনায় বিজিবি শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিজিবি জেসিও ৭৭৫৮ সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির জওয়ানরা ৭৮পি/১২ নম্বার পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দেশের আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

