সিলেট নগরীতে অগ্নিদগ্ধ আব্দুল ওয়াহিদ নাজিরের মৃত্যু
সিলেট নগরীর মিরাপাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া যুবকের নাম আব্দুল ওয়াহিদ নাজির (৩৮)। তিনি মিরাপাড়ার মরহুম আবদুল হান্নানের প্রথম ছেলে।
মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির ক্রীড়া সম্পাদক ও জেলা দলের ফুটবলার ইমরাজ আহমদ জানান, গত রোববার ভোরে বাসার বাথরুমে গ্যাস লিকেজ থেকে সংগঠিত বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন নাজির। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

