সুনামগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন ডা. রফিকুল
সুনামগঞ্জের সাধারণ মানুষের ভয় দূর করতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার ভ্যাকসিন (টিকা) নেবেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালের ডা. রফিকুল ইসলাম আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি) সর্ব প্রথম সুনামগঞ্জ করোনার টিকা নেবেন। তিনি টিকা নিতে খুব আগ্রহী আমি মনে করি এটা এ জেলার মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আমি টিকা নেওয়ার জন্য প্রস্তুত। আমার কোনও ভয় নেই বরং আগামীকাল প্রথমে করোনার টিকা নিতে পেরে খুব আনন্দ লাগছে। আমি সুনামগঞ্জের মানুষকে বলতে চাই গুজবে কান দেবেন না। রোনার টিকাই পারে আমাদেরকে নিরাপদ রাখতে, করোনা থেকে বাঁচাতে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। যার উদ্যোগে আমরা করোনা ভ্যাকসিন পেয়েছি।’
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

