দুইদিনের সফরে সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট দুইদিনের রাষ্ট্রীয় সফরে আগামী শুক্রবার (২২ জানুয়ারি) আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
আগামী শুক্র ও শনিবার দুই দিনের সফরে মন্ত্রী সিলেটে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, পরিদর্শন ও সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভা এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। পরে ধূপাগুল রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করবেন। দুপুর পৌণে ৩টায় মোগলগাঁও ইউনিয়নে সুরমা নদীভাঙ্গন রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন, সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের মিলনায়তনে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করবেন মন্ত্রী।
পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট সদর উপজেলা মিলনায়তনে গৃহহীনদের নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করবেন (উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবেন), দুপুর সাড়ে ১২টায় ওই স্থানেই বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন মন্ত্রী, বিকাল ৩টায় জেলা স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান যোগদান করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
সফরে মন্ত্রীর সাথে তাঁর সহধর্মিনী, একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তারা সফরসঙ্গী হবেন।
পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
এমএ করিম ইবনে মচ্ছব্বির বাংলাদেশের সকল মানুষের চোখে ছিলেন এক নজরকাড়া মানুষ
লেখক ও রাজনীতিবিদ এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে চিনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনিRead More

