বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করলো সিলেট এমএজি ওসমানী হাসপাতাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টায় হাসপাতালে স্থাপিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্নের মাধ্যমে দিনটি পালন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সিং এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, মিডলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সদস্য ডা. প্রশান্ত সরকার, মিডলেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারী কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি ইসরাইল আলী সাদেক, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি ও বাংলাদেশ সরকারী কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল জব্বার প্রমুখ।
Related News
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More

