সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সিলেটের শিবগঞ্জ লামাপাড়া এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী সাইদ আহমদকে (২২) গ্রেফতার করেছে। সে লামাপাড়া এলাকার মোহিনী ৬৬/বি নং বাসার মৃত জামাল আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বুধবার (২৫ নভেম্বর) র্যাব-৯ এর এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে লামাপাড়া এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামালার আসামী সাইদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় চলতি বছরের ১ নভেম্বর মামলা নং-৩ দায়ের করেন একজন ভুক্তভোগি। এই মামলার এজহারী নামীয় ২নম্বর আসামী সে।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More

