‘তথ্য অধিকার ২০২০, প্রথম পুরস্কারে ভূষিত হলো সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়
‘তথ্য অধিকার পুরস্কার ২০২০’ পেলেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁও এলাকার প্রত্নতত্ত্ব ভবনের তথ্য কমিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসির হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মুহমুদ এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড আব্দুল মালেক, তথ্য সচিব কামরুন নাহার, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা, বাসস এর চেয়ারম্যান আ আ ফ ম আরেফিন সিদ্দিকী প্রমুখ।
জানা গেছে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে তথ্য কমিশন কর্তৃক বিভাগীয় পর্যায়ে প্রথম হয় সিলেট কমিশনার কার্যালয় ও দ্বিতীয় হয় খুলনা কর্মচারী কল্যাণ বোর্ড।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

