প্রবাসী আলী আফছারের অর্থায়নে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের নগদ অর্থ বিতরণ
প্রবাসী মোহাঃ আলী আফছার এর অর্থায়নে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের সার্বিক সহযোগিতা বাক ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের আম্বরখানাস্থ কার্যালয়ে প্রবাসী সানোয়ার হোসেন খান রাজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি-সমাজসেবক শাকিল আহমদ খান, মানবাধিকার কর্মী রত্না বেগম ও আব্দুস সামাদ প্রমূখ।
উল্লেখ্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলী আফছার বৈশ্বিক মহামারী করোনার ক্রান্তিলগ্নে প্রথিবীর মানুষ যখন নিজ গৃহে বন্ধী, মানুষ অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করতে তখনই মোঃ আলী আফসার মানবাধিকারের কার্যক্রম ও সততা পর্যবেক্ষণ করে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহায়তা করার প্রস্তাব করলে সংগঠনের চেয়ারম্যান তা গ্রহণ করে দেশে অবস্থানরত প্রবাসী প্রতিনিধি শাকিল খান ও রাজিব খানের সমন্বয়ে ইতিমধ্যে অনেককেই বিভিন্নভাবে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিবরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বাক ও শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্যদেরকে মানবাধিকার সংগঠনের মাধ্যমে নগদ অর্থ বিবরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, বৈশ্বিক মহামারীতে মানব দরদী আলী আফছারের মত অন্যান্য দাতারা এগিয়ে আসলে আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্ররা অনেকাংশে তাদের কষ্ট লাগব হবে। সরকারের পক্ষে একা বৈশ্বিক মহামারী সংকুলান দেওয়া সম্ভব হবে না বলে মনে করেন।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

