শাবির ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সিলেটের ১০৬ ও সুনামগঞ্জের ৫৪টিসহ মোট ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০০ জন এবং সুনামগঞ্জে জেলায় ১ হাজার ২০৭ জন।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

