Main Menu

অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক

অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার।
​জানা গেছে, আজ শুক্রবার সিলেটের ভোলাগঞ্জ এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
​হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় জমান স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।
​পরিদর্শনের সময় সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার সুনির্দিষ্ট খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *