Main Menu

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 
‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে অনুমোদন দেওয়া হয়েছে।
‎কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
‎​অনুমোদিত ফ্রান্স শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আজাদ মিয়া-কে আহ্বায়ক এবং আব্দুল মোমিত (রোমেল)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। 
‎​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
‎​যুগ্ম আহ্বায়ক: মনোয়ার হোসেন (মোজাহিদ), মোঃ তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ এবং তৌফিকুল ইসলাম। 
‎​সদস্য: বদরুল বিন আফরোজ, আনসারী মোহাম্মদ আজাদ এবং জিল্লুর রহমান। 
‎
‎এদিকে ফ্রান্সের এই নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম এবং সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন।
‎​একই সাথে পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন, নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে ​সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এক অভিনন্দন বার্তা প্রদান করেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন,
‎
‎এই আহবায়ক কমিটি কিছু দিনের মধ্যে ব্যাপক প্রচার- প্রচারণার মাধ্যমে একটি সাধারণ সভা আহবান করে পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করার মধ্যদিয়ে সিলেট বিভাগসহ ফ্রান্সে বসবাসরত সিলেটিদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
‎সিলেট বিভাগের প্রবাসীদের স্বাতন্ত্র্য ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করা সহজ হবে। প্রবাসীরা সংগঠনের নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ অধিকার আদায়ে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবেন।”  তিনি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দররে কুয়েত, কাতার ও সৌদি আরবের মত এয়ারলাইন্সকে আসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। অধ্যাপক এম শফিকুর রহমান ফ্রান্সেসহ সকল শাখা নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *