ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক টুকেরবাজার শাখার ম্যানেজার কায়সার আহমদ।
উপস্থিত ছিলেন “বিজ”এর জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম, সাব- জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, কমপ্লেইন অফিসার শামীম আহমেদ, টুকেরবাজার ইউপির সাবেক মেম্বার ও ৩৯ ওয়ার্ড বিএনপি এর আহবায়ক এনামুল হোসেন এনাম, কান্দিগাঁও ইউপির মেম্বার আব্দুল জলিল, “বিজ” টুকের বাজার শাখার ম্যানেজার আব্দুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“বিজ” বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস একটি টেকসই ক্ষুদ্রঋণভিত্তিক আত্ম-কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই অফিসের মাধ্যমে সিলেট অঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, অফিসটি টুকেরবাজার সাব-জোনের অধীনে পরিচালিত হবে এবং স্থানীয় জনগণের জন্য আর্থিক সেবা ও পরামর্শ কার্যক্রম চালু থাকবে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

