সিলেটে বিজিবির জালে ইয়াবাসহ যুবক
বিয়ানীবাজারের গজুঁকাটা বিওপি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ সদস্যরা। এ সময় একটি অটোরিক্সাও জব্দ করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো: আসলাম হোসেন (৪০) নামের ওই ব্যক্তি আন্ত:সীমান্ত মাদক কারবারি। তিনি গজুঁকাটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, উপজেলার দুবাগ এলাকার গয়লাপুর প্রথম ব্রিজ (জামালের বাড়ীর সামনে) নামক স্থানে অভিযান পরিচালনাকালে টহলদল ৮১টি নীল প্যাকেট ভর্তি ৯৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা গজুঁকাটা গ্রামের মোঃ আলম হোসেন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪৫), আব্দুস সালাম (৪৫) ও আব্দুর রাজ্জাক বটলা (৫০) কৌশলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, আসলাম ও আলম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে। পলাতক অপর আসামী আব্দুস সামাদ এবং আব্দুস সালাম ভারতের গুপ্তচর হয়ে বিএসএফ’র নিকট তথ্য পাচার করে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে যথাযথ আদালতে সোপর্দ করা হবে।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

