আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূস
সরকারের সাথে একসাথে কাজ করতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের সমাজে যে পচন ধরেছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আর পচন নয়, আমরা সুস্থ-সবল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই।’
সূত্র : বাসস
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

