সিলেটে মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড: কারাগারে পাঠানোর আদেশ
সিলেটে মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৭ নভেম্বর) সিলেট সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী আয়লাফ আহমদ (৫৫) গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌঁসুলি মোহাম্মদ নিজাম উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ আগস্ট আসামী আয়লাফ আহমদ বিক্রয়ের উদ্দেশে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আসামীর বসতঘর থেকে ৫হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২লাখ ২৮হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭লাখ ৩২ হাজার ৫শ’ টাকা হবে বলে মামলার প্রতিবেদন থেকে জানা যায়।
কৌঁসুলি নিজাম উদ্দিন জানান, আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; তা অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ডাদেশ এবং আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

