টুকেরবাজারে মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনের তারিখ পরিবর্তন
সিলেট নগরীর টুকের বাজার এলাকার অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া শাহখুররম খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসার ২০২৩ সালের বার্ষিক ইসলামী সম্মেলন ৩ নভেম্বরের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জামেয়া শাহখুররম খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম রাব্বানী সূত্রে বলা হয়েছে, আগামি ২০২৩ সালের ৩ নভেম্বর শুক্রবার ইসলামী সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিলো। কিন্তু বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০২৩ সালের বার্ষিক সম্মেলনের তারিখ ২০২৪ সালের ৩০ জানুয়ারি মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।
Related News
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩Read More
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More

