সিলেটের আদালত চত্বর থেকে বিচারকের গরু চুরির ঘটনায় ৩ মাস পর ২ জন গ্রেফতার
সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির ঘটনায় অবশেষে ২ চুরকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ চোরকে আদালতে তোলা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান।
তিনি বলেন- ‘বিচারকের স্যারের গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছিল। আমরা খুব মনোযোগ দিয়ে এ ঘটনার তদন্ত করি। এক পর্যায়ে ২ জনকে গ্রেফতার করি। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে তোলা হবে।’
এরআগে ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে গরুটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More

