জ্বালানির মূল্যবৃদ্ধি: বিআরটিএ’র সঙ্গে বৈঠকে গণপরিবহন মালিকরা
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া বাড়িয়ে সমন্বয় করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন গণপরিবহনের মালিক সমিতির শীর্ষ নেতারা।
শনিবার (৬ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিকসহ পরিবহন শ্রমিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

