সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর সমাপনী অনুষ্ঠিত
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত সিলেটে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ জুলাই) সকাল ১১টায় সাগর দীঘির মৎস্য ভবম প্রশিক্ষণ মিলনায়তনে সিলেটের জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক আল মিনান নূর।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল আহমদ, গীতা পাঠ করেন মৎস্য চাষ প্রকৌশলী অরুন বরুন সরকার।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

