কান্দিগাঁও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের শুকনো খাবার বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে বন্যা কবলিত পরিবারের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার, মোমবাতি, দেশলাই বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
বুধবার (১8 মে) সকালে ইউনিয়নের হেরাখলা, মিরপুর ও গোবিন্দপুর এলাকা পরিদর্শন ও খতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
মোঃ নিজাম উদ্দিন এলাকার বন্যা পরিস্থিতির খবর নেন এবং বানবাসি মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার সাবাজ আহমদ, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার জমসেদ আলী,
বিশিষ্ট মুরব্বি আসিক মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, যুবলীগ নেতা জুবায়ের আহমদ কিনু মিয়া, চেয়ারম্যানের ছেলে আব্দুল আহাদ মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লোকমান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াহ ইয়া, নওশাদ আহমদ মিলাদ প্রমুখ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

