আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগ নেতা আব্বাস চৌধুরী লিটনের শোক
সাবেক অর্থমন্ত্রী, সিলেট ১ আসনের সংসদ সদস্য, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী ও জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান আলহাজ্ব মোঃ আব্বাস চৌধুরী লিটন।
রোব্বার (১ মে) আব্বাস চৌধুরী লিটন এক বিবৃতিতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিত দীর্ঘ কর্মজীবনের নানান সময়ে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, অর্থনীতিবিদ, লেখক বা গবেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি বহুমাত্রিক প্রতিভার একজন আলোকিত মেধাবী অভিভাবক, নীতিবান দেশপ্রেমিক ও আদর্শবান রাজনীতিবিদকে হারাল। জাতির কল্যাণে হাসিমাখা এই ভাষা-সৈনিকের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আলহাজ্ব মোঃ আব্বাস চৌধুরী লিটন, পবিত্র রমজান মাসের নাজাতের ১০ দিনের মধ্যে মৃত্যু বরণকারী বরেণ্য এই নেতার জন্য মাহান রবের কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

