অধ্যাপক আকরাম আলীর ইন্তেকাল: কাল জানাযা
বিশিষ্ট শিক্ষাবিদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মো আকরাম আলী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন।
মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর টুকেরবাজার এলাকার শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের সামনে তাঁর জানাযা ও দাফন সম্পন্ন হবে।
এদিকে, অধ্যাপক মো আকরাম আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ এলাকা টুকের বাজারে শোকের আবহ ছড়িয়ে পড়ে। তাঁকে শেষবারের মত দেখতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ তাঁর দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক এবং ছাত্ররা শেখপাড়ার বাসায় ছুটে যান। এসময় এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।
Related News
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More
বাহোপ সিলেটের উদ্যোগে ডা. মোহাম্মদ ফরহাদের শোক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেট জেলা শাখার উপদেষ্টা ডা. মোহাম্মদ ফরহাদ এর স্মরণে এক শোকRead More

