সিলেটের সওজ কর্মকর্তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে এমপি ড. একে আব্দুল মোমেন এমপি ক্ষুব্ধ হয়ে সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্মর্তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
মন্ত্রী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।
মঙ্গলবার (৫অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরোও বলেন, ১২ বছরে আগে এই সড়কের কাজ এখনো শেষ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখ। যারা আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর যারা এর দায়-াদয়িত্বে তাদের লজ্জা হওয়া উচিত। মাত্র ১২ কিলোমিটার সড়ক এতো বছর লাগবে কেন? তাদের মাথা হ্যাট হওয়া উচিত।তারা চাকুরি ছেড়ে দেওয়া উচিত।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

