জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁওয়ে (দক্ষিণপাড়া) এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে।
এ অভিযোগে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে জালালাবাদ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে অভিযুক্ত যুবক লোকমান আহমদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
লোকমান নোয়াগাঁওয়ের সিরাজুল ইসলামের ছেলে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, গত ৪ জুন বিকালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যান লোকমান আহমদ। তিনি ওড়না দিয়ে দুই হাত বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির চিৎকারে তাতে ব্যর্থ হন তিনি।
এ ঘটনার জেরে লোকমানসহ মামলার অপর ৭ আসামি শিশুটির মাকে মারধর করেন।
ওসি জানান, মামলার প্রেক্ষিতে লোকমানকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Related News
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More

