এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের উদ্যোগে মাস্ক,গ্লাভস,সাবান বিতরণ
এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের উদ্যোগে সিলেট শহরতলীর ধূপাগোল শহীদ মিনার পয়েন্টে গত ৫ই আগষ্ট বিকেলে করোনা মহামারী প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সাধারণ মানুষের মধ্যে মাস্ক,গ্লাভস,সাবান বিতরণ করা হয়।
ফোরামের সভাপতি, গোধুলী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি সৈয়দ মসউদ রহমান মতিনের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক যুব সংগঠক মোঃ নজরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবির,শিক্ষনবীস এডভোকেট সানজিদ আহমেদ,সোসাইটির সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন,উপদেষ্টা মোঃ চান মিয়া,সদস্য মোঃ সুজন মিয়া সহ অন্যান্য সদসবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচাল মিজানুর রহমান বলেন করোনা মহামারি থেকে মানুষকে বাচাতে হলে সচেতনতার বিকল্প নেই তিনি সোসাইটির কার্যক্রমের উদ্যোগের ভূয়সী প্রসংশা করে বলেন সরকারের পাশাপাশি এভাবে যদি বাংলাদেশের অন্যান্য সংস্থা এগিয়ে আসে তাহলে শীগ্রই আমরা করোনা নামক মহামারি থেকে পরিত্রাণ পাবো, ইনশাআল্লাহ।
Related News
জাঙ্গাইল গ্রামে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন জাঙ্গাইল গ্রামের বাসিন্দা নিরীহ ফারুক আহমদ পাওনা টাকা চাইতে গিয়েRead More
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More

