শেখ কামালের জন্মদিনে সিলেট সদর উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে সিলেট সদর উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ই আগষ্ট) সকালে উপজেলার হাটখোলা, মোগলাগাঁও, কান্দিগাঁও এবং খাদিমপাড়া ইউনিয়নের ১৬টি পরিবারের মধ্যে অনুদানের চেক প্রদান করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত-ই এলাহী, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমূখ। চাবাগানে
পরে সমাজসেবা অফিসের বাস্তবায়নে খাদিম চা বাগানে একটি চা শ্রমিক পরিবারকে দেওয়া পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর ও আরেক প্রস্তাবিত পাকা ঘরের জমি পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হীরণ মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত-ই এলাহী, স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদসহ বানের পঞ্চায়েতবৃন্দ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More

