Main Menu

Sunday, November 8th, 2026

 

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ (রবিবার) সিলেট নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমবায় একটি সংগঠিত সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সমবায়ের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশের সমবায় আন্দোলন দীর্ঘদিনের পথপরিক্রমায় দেশব্যাপী বিস্তৃত হয়েছে। এ আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের সক্রিয় ভূমিকা রাখতেRead More