স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন একটি সুষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক সমাজ গড়তে পারি। সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন আমাদের নিজ নিজ উদ্যোগ থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। সর্বোপরি স্কাউট আন্দোলনকে আরো বেগবান করতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী, স্কাউট সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত, স্কাউট সদর দপ্তরের পরিচালক এইচ এম শামসুল আজাদ, মো. রুহুল আমিন, স্কাউট সিলেট আঞ্চলিক পরিচালক মোছা. মাহফুজা পারভীন ও জেলা- উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

